[ দেশজুড়ে ]
চট্টগ্রামে কয়েল কারখানায় আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকায় একটি মশার কয়েল তৈরির কারখানায় আগুন লেগেছে। আধাঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!