[ দেশজুড়ে ]
চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে অটোরিকশা শ্রমিকরা- ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শুক্রবার দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
অটোচালক রুবেল মিয়া, মনির আহম্মেদ, নজরুল ইসলাম, আবু হানিফ ও মনু মিয়া জানান, নির্দিষ্ট স্ট্যান্ড এবং ইজারা না থাকলেও দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সিএনজি স্ট্যান্ড ইজারাদারের লাইনম্যানরা সিএনজি অটোরিকশার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে দিনে ১০০-১৫০ টাকা চাঁদা আদায় করে। অটোচালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালাগাল, চাবি ও মোবাইল নিয়ে যাওয়াসহ মারধর করা হয়।
.png)
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, শ্রমিকদের দাবির বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। আপাতর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!