ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে চরমপন্থী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৩ এপ্রিল ২০২২
যশোরে চরমপন্থী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত তিন চরমপন্থী সংগঠনের সদস্য

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার ও মণিরামপুরে প্রকাশ মল্লিক হত্যা মামলায় তিন চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী সদরের পুরান বাজারের নারায়ণ চন্দ্র সাহার ছেলে বাসুদেব সাহা ওরফে কিরন, যশোরের অভয়নগরের রামসরা গ্রামের নিখিল মণ্ডলের ছেলে দীপংকর মণ্ডল ও পঞ্চরাম মণ্ডলের ছেলে কৃষ্ণপদ মণ্ডল।

শুক্রবার মাদারীপুরের সদরের পুরাতন বাজার থেকে প্রথমে কিরণকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাকি দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

যশোর জেলা ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানিয়েছেন, ২০২১ সালের ১৯ নভেম্বর মণিরামপুরের মনোহরপুরে মাছের ঘেরের মধ্যে প্রকাশ মল্লিক ওরফে বৃটিশ নামক এক চরমপন্থী সদস্যকে খুন করা হয়। চলতি বছরের ১০ জানুয়ারি অভয়নগরের সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। দুটি খুনেই সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

তিনি আরো জানান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে মামলা দুটির তদন্ত চলাকালীন চরমপন্থী সংগঠনের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিবি। উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র। তাদের বিরুদ্ধে মামলা হয় ৪টি। তদন্তের ধারাবাহিকতায় দুটি হত্যাকাণ্ডে জড়িত তিন চরমপন্থী আইনের আওতায় আসে। জিজ্ঞাসাবাদে তারা দুটি হত্যারই দায় স্বীকার করে।

রূপণ কুমার সরকার জানান, আসামিরা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে অভয়নগর ও মণিরামপুর এলাকার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও বৃত্তশালীদের ফোন করে চাঁদা চায়। না পেয়ে ইউপি সদস্য উত্তম সরকার ও তার দলের সদস্য প্রকাশ মল্লিকে হত্যা করে। গ্রেফতারকৃত কিরণ ওরফে বাদল ওরফে কিশোর ওরফে মাহমুদুর রহমান তপন এই কথিত চরমপন্থী সংগঠনের নেতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!