[ দেশজুড়ে ]
চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা
ফাইল ছবি
পাবনা সদর উপজেলায় চরমপন্থী দলের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন মসজিদের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি চরমপন্থী দলের স্থানীয় নেতা ছিলেন।
আতাইকুলা থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার পরে গুলির আওয়াজ শুনতে পান তারা। রাস্তায় গিয়ে তারা কোনো লোকজন নেই। পরে পাটক্ষেতে বিল্লাহের মরদেহ পাওয়া য়ায়।
তারা আরো জানায়, বিল্লাল পাবনা শহর থেকে গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। ঠিক বাড়ি পাওয়ার আগ মুহূর্তে তাকে কিছু যুবক গুলি করে। পরে হত্যা নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।
ওসি জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!