[ দেশজুড়ে ]
ঘুমন্ত শ্রমিকের ওপর রডের বোঝা, কারখানাতেই হলেন লাশ
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর বায়েজিদে বিএসআরএম কারখানায় ক্রেনে বাধা রড পড়ে রিপন কুমার রায় নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন একই এলাকার সিন্ধু রায়ের ছেলে। তিনি কারখানাটির বিতরণ শাখায় কর্মরত ছিলেন।
জানা গেছে, কারখানায় ঘুমিয়ে ছিলেন রিপন। অসাবধানতাবশত তার ওপর ক্রেনের পাটাতনে বাধা রড তুলে দেন ক্রেন অপারেটর। ওই সময় রিপন চিৎকার দিলে পাটাতন তুলে নেয়া হয়। পরে আহত রিপনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
.png)
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, দুপুরে ওই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!