[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বগি উল্টে ট্রেন লাইনচ্যুত
বগি উল্টে মালবাহী ট্রেন লাইনচ্যুত
চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিংয়ে বগি উল্টে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ১৫ বগির মালবাহী ট্রেনটি। সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ১১ নম্বর বগিটি উল্টে যায়। এর ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে।
.png)
এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, উদ্ধার ট্রেন কাজ করছে। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!