ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্তন কেটে হত্যাচেষ্টা!

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৫, ২৬ এপ্রিল ২০২২
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্তন কেটে হত্যাচেষ্টা!
ছবি প্রতীকী

হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এক তরুণীকে ছুরিকাঘাত করে স্তন কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বখাটে দুই যুবকের বিরুদ্ধে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তরুণীর বাবা সোমবার দুই বখাটে যুবককে অভিযুক্ত করে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মানিকপুর গ্রামের মারুফ মিয়ার বখাটে ছেলে সুমন (২২) প্রায়ই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ১৭ এপ্রিল রাতে পার্শ্ববর্তী ঘরে থাকা ফুফু প্রতিদিনের মতো সেহরি খাওয়ার জন্য তাকে ডেকে দেয়। এ সময় তিনি ঘুম থেকে উঠে টিউবওয়েলে মুখ ধুতে গেলে ওৎপেতে থাকা সুমন ও তার বন্ধু নাইম ঐ তরুণীর মুখে চেপে ধরে ধারালো ছুরি দিয়ে দুই স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে বাম হাতের কব্জি কাটার চেষ্টা করলে ঐ তরুণীর চিৎকারে বাবা ও আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে সুমন ও নাইম পালিয়ে যায়।

Advertisement

এ সময় তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো. গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!