[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর সজিবকে চাপা দেয় একটি পিকআপ
ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার আগমুশুল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের শুকন মিয়ার ছেলে ১৫ বছর বয়সী সজিব মিয়া ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার আদম মিয়ার ছেলে ৪৫ বছরের ইব্রাহিম খলিল।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন সজিব। আগমুশুল্লি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় সজিবকে একটি পিকআপ চাপা দেয়।
.png)
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে দুপুর ১২টার দিকে সজিব মারা যান। এছাড়া ইব্রাহিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!