[ দেশজুড়ে ]
ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের চাপা, নিহত ৩
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উত্তর রাংচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫) ও শাকিল (২০)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ এলাকায় একটি অটোরিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিল। এমন সময় গফরগাঁও থেকে আসা ভালুকাগামী একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শাকিল নামে ঐ যুবককে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রাকচাপা
লিংক সফলভাবে কপি হয়েছে!