ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১০:১৩, ২৭ এপ্রিল ২০২২
ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।  

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয় আরো পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Advertisement

তিনি আরো জানান, নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ ও যুবকের বয়স ৩০। গাড়ি দু'টি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!