ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইসক্রিমেও গলেনি মন, ৯৯৯-এ কল করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২৭ এপ্রিল ২০২২
আইসক্রিমেও গলেনি মন, ৯৯৯-এ কল করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
বাঁয়ে সোহেল

স্ত্রীকে ফিরিয়ে আনতে আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়ি গেলেন স্বামী। কিন্তু ৯৯৯-এ কল করে স্বামীকে পুলিশে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।

বুধবার দুপুর পর্যন্ত থানা হেফাজতে ছিলেন স্বামী সোহেল। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মো. সফিজল খানের ছেলে ও ঢাকায় রডের ব্যবসা করেন।

সোহেল জানান, চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন তিনি। বিয়ের পর ঢাকায় চলে যান। এ সুযোগে অন্য পুরুষের সঙ্গে মুঠোফোনে কথা বলেন স্ত্রী। এ নিয়ে রাগ করলে স্ত্রী বাবার বাড়ি চলে যান।

Advertisement

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি ফেরেন সোহেল। বিকেলে স্ত্রীকে ফিরিয়ে আনতে আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সন্ধ্যা পেরোলে স্বামীকে ঘরে বসিয়ে ৯৯৯-এ ফোন করেন স্ত্রী। পরে পুলিশ এসে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।

সোহেলের স্ত্রী শাবানা বলেন, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন স্বামী। এ নিয়ে প্রায়ই মারধর করায় বাবার বাড়ি চলে আসি। আমাকে নিতে এলে ৯৯৯-এ কল করে স্বামীকে পুলিশের হাতে তুলে দেই।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, স্ত্রীকে মারধরের অভিযোগে ৯৯৯-এ একটি ফোন আসে। পরে পুলিশ গিয়ে সোহেলকে আটক করে। কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। যার কারণে সোহেলকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!