“মনে করতে না পারা, আর ভুলতে না পারা – দু’টো কষ্ট দু’ রকমের। কেউ ফিরতে চেয়ে পথ ভোলে, আর কেউ ফেরার কথাই মনে করে উঠতে পারে না।” এ কথা লিখেই প্রকাশ করা হয়েছে ‘এক্স=প্রেম’ এর পোস্টারটি। ছবিতে অর্ণবের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। জয়ীর ভূমিকায় রয়েছেন শ্রুতি দাস। অনিন্দ্য সেনগুপ্ত অভিনয় করেছেন খিলাৎ নামের চরিত্রে এবং মধুরিমা বসাককে দেখা যাচ্ছে অদিতির ভূমিকায়।

.png)
এর আগে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, পর পর অনেক ডার্ক ছবি করেছি। থ্রিলারও করেছি। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আপাদমস্তক প্রেমের গল্প নিয়ে ছবি করার। আর সেটা মাথায় নিয়েই নতুন ছবি ‘এক্স=প্রেম’। এই নামে গায়ক শিলাজিতের এক জনপ্রিয় অ্যালবাম রয়েছে। সৃজিতের কথায়, শিলাজিতের এই গান আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর তাই এই নামের ব্যবহার।
শুধু পরিচালনা নয় এ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই লিখেছেন সৃজিত। পাশাপাশি ছবির একটি গানও লিখেছেন তিনি। ইতোমধ্যেই ছবির ‘সিন্ডেরেলা মন’ গানটি প্রকাশ্যে এসেছে। গানের কথা লিখেছেন দেবজ্যোতি মিশ্র। নিজের সুরে গানটি গেয়েছেন সানাই।