তবে নিহতের পরিবারের দাবি, আশরাফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) গভীর রাতে আশরাফ আলী শেখ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
.png)
তিনি আরো জানান, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড।
নিহত আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, তার মা আসমা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল হাই এর ছেলে গোলাম আযমের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তারই জের ধরে তারা দু’জনে মিলে পরিকিল্পতভাবে তার বাবাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে।
ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে কিনা এটি পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমাদের দাবি।