ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ায় কাটলেন নিজ শিশু সন্তানের গলা, বাবার যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১২ এপ্রিল ২০২২
পরকীয়ায় কাটলেন নিজ শিশু সন্তানের গলা, বাবার যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

নরসিংদীতে মাহিন মিয়া নামে আট মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে তার বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আপন মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের আপন মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা রায়পুরা উপজেলার মরজাল এলাকায় বসবাস শুরু করেন। বিয়ের দেড় বছরের মাথায় মারুফা ছেলে সন্তানের জন্ম দেন। এ সময় আপন মিয়া পাশের বাড়ির আফরোজা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী মারুফা আক্তার সন্দেহ করে স্বামীকে বিষয়টি জিজ্ঞাসা করেন।  এ সময় আপন মিয়া স্ত্রী মারুফা ও সন্তানকে মেরে ফেলার হুমকি দেন।

Advertisement

২০১৭ সালের ২১ নভেম্বর সকালে মারুফা রান্নাঘরে কাজ করার সময় আপন মিয়া তার আট মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান। পরে বাড়ির লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন।

গ্রেফতারের পর আপন মিয়া ছেলেকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও প্রমাণাদি দেখে আদালতের বিচারক আপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!