ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২৭ মার্চ ২০২২
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ 
রায়পুরা থানা-ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার এসআই রাকিবুল হালিম। নিহত ব্যক্তির নাম আজহার মিয়া । তিনি গৌরিপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে । তিনি মালবাহী নৌকায় মাঝির কাজ করতেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে চলছিল। এর আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। সম্প্রতি কথা কাটাকাটির জেরে শনিবার রাত দুইটার দিকে একদল অন্যদলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় রোববার ভোরে একজন নিহত হয় এবং অন্তত পাঁচজন আহত হয়। তবে তারা কোন দলের সেটা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া বলেন, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। দুইদিন আগেই গুঞ্জন শোনা গেছে , নিজেরা নিজেদের দলের সদস্য মেরে নাকি মামলা করবে বিপরীত দলের নামে। তবে ওই রাতে ঘটনা কি ঘটছে তা এখনো বলতে পারছি না ।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক ( অপরারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। যার ফলে কাউকে আটক করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!