[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম জানান, আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!