ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ভাইয়ের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৩১ ডিসেম্বর ২০২০
ঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ভাইয়ের
মরদেহ (ফাইল ছবি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই চাচাতো ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধে সংঘর্ষে লাল মিয়া হাওলাদার নামে এক ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল মিয়া কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া জানান, কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদার ও সোনা মিয়া হাওলাদার আপন দুই ভাই। আলাউদ্দিন হাওলাদারের ছেলে লাল মিয়া হাওলাদারের সঙ্গে সোনামিয়া হাওলাদারের ছেলে সুজন হাওলাদারের পারিবারিক বিরোধ ছিল।

Advertisement

সর্বশেষ তাদের বাড়ির একটি ঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়ার পথে লাল মিয়া হাওলাদার মারা যান।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন মারা গেছেন। মামলার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!