ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৩ অক্টোবর ২০২০
ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত
আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ষাড়পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ফজলুল হক একই গ্রামের গণি মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিকেলে ঝড়ে বাড়িতে কলাগাছ পড়ে বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য তিনি তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন। এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাকিব মিলে ফজলুল হককে মারধর করেন। ওই সময় ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুল হক। 

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!