ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা 

নরসিংদী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৯, ১১ এপ্রিল ২০২২
নরসিংদীতে ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা 
নরসিংদীতে ব্যাটারি কারখানায় অভিযান-ছবি ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এশিয়া বিডি লিমিটেড নামক একটি ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হাসানুর রহমান জানান, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এশিয়া বিডি লিমিটেড নামক একটি ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র, ইটিপি ও সুরক্ষা সামগ্রী না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নরসিংদীর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!