রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডাংগা ইউপির শান্তানপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম টিটু জানান, রাত সাড়ে আটটার দিকে শান্তানপাড়া গ্রামের কেরামত আলীর বাড়িতে হঠাৎ একঝাঁক শিয়াল এসে তাদের বাড়ির লোকজনদের কামড়াতে থাকে। এ সময় কেরামত আলীসহ তাদের বাড়ির রিফাত, কাউছার, রিপন,আরিফুজ্জামান ও নাজমা শিয়ালের কামড়ে আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাউছার জানান, হঠাৎ একঝাঁক শিয়াল এসে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। পরে গ্রামের লোকজন এসে জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে শিয়ালের ঝাঁক পালিয়ে যায়।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিয়ালের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানী ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।