ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে দুই টেক্সটাইল মিলকে দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৮ মার্চ ২০২২
নরসিংদীতে দুই টেক্সটাইল মিলকে দেড় লাখ টাকা জরিমানা
নরসিংদীতে দুই টেক্সটাইল মিলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, ছবি ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে দুই টেক্সটাইল মিলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সদর উপজেলার বাগহাটা এলাকার বিএল এপ্যারেলস ও মাসকো এক্সপোর্টকে এ জরিমানা করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি টেক্সটাইল মিলে পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

এ সময় বি. এল. এ্যাপারেলসকে ই.টি.পি. (Effluent Treatment Plant) ব্যবহার না করে মিলের দূষিত বর্জ্য সরাসরি নদীতে ফেলার  দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মাসকো এক্সপোর্টসকে যথাযথভাবে ই.টি.পি. ব্যবহার না করে পরিবেশ দূষণ করায় পঞ্চাশ হাজার অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদফতর, নরসিংদী এর সহকারী পরিচালক মো. শরিফুল হক এবং জেলা পুলিশের সদস্যরা সঙ্গে ছিলেন।

পরিবেশ সংরক্ষণে নরসিংদী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন এই ম্যাজিস্ট্রেট।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!