[ দেশজুড়ে ]
বাজারে আগুন লাগার কথা শুনে দোকানির মৃত্যু
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুন লাগার খবর শুনে রিংকু (৪০) নামের এক দোকানি মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১১টায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, রিংকু তার দোকানে আগুন লাগার খবর শুনে ছুটে আসার চেষ্টা করে। সম্ভবত তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
.png)
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। এ সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এর আগেই ৫০টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!