ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-পিকআপ সংঘর্ষে ৫ গরুসহ চালক নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২৯ এপ্রিল ২০২২
বাস-পিকআপ সংঘর্ষে ৫ গরুসহ চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি

রংপুরের কাউনিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। দুর্ঘটনায় পাঁচটি গরুও মারা গেছে।

শুক্রবার বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার বুড়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুর রহমান। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের আব্দুল গফুরের ছেলে ও গরুবোঝাই পিকআপের চালক ছিলেন।

Advertisement

আহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের গরুর ব্যাপারী ফারুক মিয়া, সাহেব আলী ও রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, দিনাজপুরের আমতলী হাট থেকে গরু কিনে পিকআপে করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। বিকেল পৌনে ৩টার দিকে গরুবোঝাই পিকআপটি কাউনিয়া উপজেলার বুড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা জেকে স্পেশাল নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পিকআপচালক সাইফুর রহমানসহ পাঁচটি গরু মারা যায়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, মুখোমুখি সংঘর্ষের পর পিকআপটি ঠেলে কিছুদূর নিয়ে যান বাসচালক। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পিকআপচালক মারা যান। মৃত্যু হয় আরো পাঁচটি গরুর।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, বাসটিতে কোনো যাত্রী ছিল না। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!