গ্রেফতারকৃতরা হলো- নগরীর আশরতপুর এলাকার মাদক ব্যবসায়ী ময়নুল ইসলাম ও তার ছেলে মমিনুল ইসলাম।
শুক্রবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মর্ডান মোড়ে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ময়নুল ইসলাম ও তার ছেলে মমিনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ৫৭৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত বাবা-ছেলে। এ ঘটনায় নগরীর তাজহাট থানায় মামলা করেছে র্যাব।