এছাড়াও ফেনসিডিল রাখার দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হারানী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।
.png)
আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।