ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১০ এপ্রিল ২০২২
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে বিমল মণ্ডল নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে চন্দ্র লাল অধিকারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রোববার দুপুর সোয়া দুইটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় চন্দ্র লাল অধিকারীকে। 

দণ্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী সিংগাইর উপজেলার স্বরুপপুর গ্রামের মৃত কুমেদ অধিকারীর ছেলে। এ মামলায় একই গ্রামের আবুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায় নামের অপর দুই ব্যক্তি খালাস পেয়েছেন।

Advertisement

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ অক্টোবর শত্রুতার জের ধরে স্বরুপপুর গ্রামের জিন্নত আলীর বাড়ির সামনে বিমল মন্ডলকে মারধর করেন চন্দ্র লাল অধিকারীসহ আরো কয়েকেজন। এ ঘটনার পর বিমলকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিমলের বাবা কুসাই মন্ডল সিংগাইর থানায় হত্যা মামলা করেন। আদালতের বিচারক মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!