ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে অস্ত্রসহ দুইজন গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৮ মার্চ ২০২২
মানিকগঞ্জে অস্ত্রসহ দুইজন গ্রেফতার 
মানিকগঞ্জে অস্ত্রসহ দুইজন গ্রেফতার  ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুইটি কার্তুজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার পুরান বাইচাল গ্রামের মৃত চান মিয়ার ছেলে অপি হোসেন বাবু, সাটুরিয়া থানার পশ্চিম চরতিল্লী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. আরিফ হোসেন।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় মানিকগঞ্জ জেলা ডিবি শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং  এসআই (নিরস্ত্র) আসাদ মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে সদর থানার বিশ্বনাথপুর এলাকার সাকরাইল নদীর ঘাট থেকে মানিকগঞ্জগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে  মতিয়ার রহমানের বসত বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরের মাচার ওপরে থাকা পুরাতন চাটাইয়ের ভেতর থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুইটি কার্তুজ উদ্ধারসহ অপি হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়া জেলার কুমারখালীর ছেউরিয়া এলাকা থেকে মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। 

পলাতক আসামিরা হলেন বিশ্বনাথপুরের মৃত কালু শেখের ছেলে মো. হাবিবুর রহমান হবি, মানিকগঞ্জের চান্দইর (গড়পাড়া) গ্রামের ভুলু মিয়ার ছেলে সাদেক মিয়া, পাঞ্জনখাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুর হোসেন, ওপিরোজপুর ভান্ডারিয়া থানার মেদিরাবাদ গ্রামের আ. রহিম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা।

প্রেস বিঞ্জপ্তিতে আরো জানান, পলাতক আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!