[ স্বাস্থ্যকথা ]
২৬ দিন পর মানিকগঞ্জ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি শুরু
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
২৬ দিন পর মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাধারণ রোগী ভর্তি করা শুরু হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি মাসের ৩ আগস্ট থেকে হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করেছিলেন কর্তৃপক্ষ।
২৬ দিনের ব্যবধানে করোনার রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমে আসায় রোববার থেকে হাসপাতালটিতে পুনরায় সাধারণ রোগী ভর্তি করা হচ্ছে। এতদিন সাধারণ রোগীদের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। কোভিড হাসপাতালে রূপান্তর হওয়ার পর থেকেই এখানে শুধুমাত্র জরুরি বিভাগ চালু রেখে সাধারণ রোগীদের ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছিল।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী এ কে এম রাসেল জানান, বর্তমানে হাসপাতালে ৬৬ জন করোনা আক্রান্ত ও ১৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এর আগে হাসপাতালটিতে মোট ৩২৮ জন রোগী ভর্তি ছিল। ওই সময় রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে সাধারণ রোগীদের ভর্তি বন্ধ রাখা হয়েছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় হাসপাতালটিতে পুনরায় সাধারণ রোগীদের ভর্তি করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!