ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবারো মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৮ জুন ২০২১
আবারো মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব
গোলাম ছারোয়ার ছানু ও অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব

মানিকগঞ্জ প্রেস ক্লাবের ২০২১-২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন হয়েছে। এতে গোলাম ছারোয়ার ছানু (জনকন্ঠ) টানা পঞ্চমবার সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল) টানা চতুর্থবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন হয়। দুপুর তিনটা থেকে বিকেল পাচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সভাপতি পদে ৪৩টি ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার) পেয়েছেন ১১টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৫টি ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ৮টি ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ৪২টি ভোট ও গাজী ওয়াজেদ আলম লাভলু (মাছরাঙ্গা টিভি) ৩২টি ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি ), সহ-সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহীন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা) ও দফতর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টিফোর)।

Advertisement

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সাব্বিরুল ইসলাম সাবু, সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন মতিউর রহমান এবং আব্দুল মোমিন। এর আগে, একইদিন সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!