ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে শুধুই করোনা রোগীর চিকিৎসা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২ আগস্ট ২০২১
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে শুধুই করোনা রোগীর চিকিৎসা
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

মানিকগঞ্জে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেট হাসপাতাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ডিসি মুহাম্মদ আব্দুল লফিত বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে বেড়ে গেছে। এখন আর একশ শয্যা বিশিষ্ঠ কোভিড ডেডিকেটেড হাসপাতালে কেরোনা রোগীর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পুরো হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। কারণ যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে তাদের বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। করোনায় আক্রান্ত রোগীরা যাতে বিনা চিকিৎসায় মারা না যায় এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পুরোটাকে কোভিড ডেডিকেট হাসপাতাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোবার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

Advertisement

কমিটির সদস্যসচিব সিভিল র্সাজন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ৩ আগষ্ট মঙ্গলবার থেকে করোনা রোগীদের জন্য হাসপাতালটি ব্যবহার করা হবে। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে। যারা ভর্তি আছে তারা চিকিৎসা নিতে পারবে। সেই সঙ্গে বর্হিঃবিভাগের আসা রোগীদের মানিকগঞ্জ কর্নেল মালেক কলেজে যাওয়ার জন্য বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!