নিহত রুমান হরিরামপুর উপজেলার বলড়া ইউপির পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে এবং বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়া জানান,রুমান এক নারীকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে চালিয়ে পাশের ইউনিয়নের বালিরটেক বাজারে যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় ঐ নারীর পরনের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে পেচিয়ে যায়। এতে চালক রুমান নিয়ন্ত্রন হারিয়ে নারীসহ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
.png)
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইটবাহী ট্রলি রুমানকে চাপা দেয়।এতে মাথায় গুরুতর আঘাত পেলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী ওই নারীর পরিচয় মেলেনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।