[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে রিকশার ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত
নিহতের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জালাল উদ্দিন নামে ৭০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঐ উপজেলার বড়টিয়া ইউপির শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মজিদ জানান, তার বাবা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। বাড়ির অদূরে একই এলাকার রিকশাচালক আব্দুল মাজেদ আরেকটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে তার বাবাকে ধাক্কা দেন। এতে জালাল উদ্দিন গুরুতর আহত হন। তাকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জালাল উদ্দিনের।
ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!