ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে রিকশাচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৯, ৩ মার্চ ২০২২
রাজধানীতে রিকশাচাপায় প্রাণ গেল শিশুর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি

রাজধানীতে রিকশাচাপায় অভিমুন্য নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা সুমা রানী।

বুধবার রাতে গেন্ডারিয়ার দয়াগঞ্জ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভিমুন্য পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা বিনয়ের মেয়ে। তবে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে তার পরিবার।

শিশুটির বাবা বিনয় জানান, মেয়েকে নিয়ে দয়াগঞ্জ থেকে রিকশায় করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বাসায় ফিরছিলেন তার স্ত্রী। এ সময় পেছন থেকে একটি রিকশা তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে ছিটকে পড়েন। পরে অন্য রিকশাটি মেয়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে অভিমুন্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!