[ রাজধানী ]
রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি বাসা থেকে মাহমুদা সুলতানা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাহমুদার স্বামী ঠিকাদারি ব্যবসায়ী আবদুল বাতেন জানান, দুদিন বোন রুমানা সিকদারের বাসায় ছিলেন মাহমুদা। আজ দুপুরেই তিনি বাসায় ফেরেন। সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর তিনি রুমের দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
.png)
কী কারণে তিন সন্তানের জননী মাহমুদা গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. হাকিম জানান, উত্তর শাহজাহানপুর ২৭২/এফ নম্বর বাড়ির ৭ম তলা থেকে মাহমুদার মরদেহটি উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলেন মাহমুদা। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!