ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীতে গৃহবধুর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থান রোড এলাকার একটি বাসায় ২০ বছরের এক কিশোরী গৃহবধু আত্মহত্যা করেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা জানান, আমার মেয়ের তিন বছর আগে বিয়ে হয়। মেয়ের এক বছরের একটি ছেলে রয়েছে। স্বামী গ্রামের বাড়িতেই থাকে। তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এজন্য আমি তাকে বকা দিলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ডাকাডাকি করলে না খুললে দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার মোহাম্মদ সেলিম মিয়ার কন্যা সন্তান।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/UAE
লিংক সফলভাবে কপি হয়েছে!