[ খেলা ]
মালদ্বীপে শ্রীলংকা ফুটবলারের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
মালদ্বীপের নিজ বাড়ি থেকে শ্রীলংকার জাতীয় দলের এক ফুটবলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ঐ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ পুলিশ জানায়, মারা যাওয়া ফুটবার ডাকসান পালসাস মালদ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগে ভ্যালেন্সিয়া ক্লাবের হয়ে খেলতেন।
শ্রীলংকা ফুটবল ফেডারেশন টুইটারে জানায়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি- শ্রীলংকার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডাকসান পালসাস মারা গেছেন।
.png)
আরো পড়ুন>>> চাকরি হারালেন লিডসের আর্জেন্টাইন কোচ
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পালসাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শ্রীলংকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
৩১ বছর বয়সী এ ফুটবলারের মৃত্যুতে লংকান ফুটবলের বড় ক্ষতিই হয়ে গেছে বলে মনে করেন অনেকে। তাদের মতে শ্রীলংকার ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন পালসাস।
গত অক্টোবরে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন পালসাস। নভেম্বরে খেলেছেন কলম্বোর চারজাতি ফুটবলে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!