[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ ও বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গোলড়া হাইওয়ে থানা, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ ও বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঐ উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গাবাদ এলাকার মুজিবুর মিয়া ছেলে ফিরোজ আহাম্মেদ এবং জাগির ইউনিয়নের গোলড়া চরখন্ড গ্রামের আব্দুল আলীর ছেলে মো. মাহিম।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংর্ঘষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ নিহত হন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে বাসচাপায় মো. মাহিম নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!