ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৮ মার্চ ২০২২
মানিকগঞ্জে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
মানিকগঞ্জে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে অগ্রণী ব্যাংক, ছবি ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে অগ্রণী ব্যাংক। সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

মানিকগঞ্জ অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মহিদুর রহমানের সভাপতিত্বে ৫ জীবিত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধে যাওয়ার কারণ ও যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। 

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান হয়রত, বীর প্রতীক আতাহার আলী খান, বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা শাহাজ উদ্দিন। 

Advertisement

এছাড়া সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ হাট অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, অগ্রণী ব্যাংক আরিচা ঘাটের ব্যবস্থাপক মোবারক হোসেন, অগ্রণী ব্যাংকের সিবিএর সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক, শাহজাহান আলী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!