[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শিবালয় উপজেলার রৌহা গ্রামের হালিম মিয়ার ছেলে মো. ইউনুছ ও দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।
সোমবার সকালে মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আরিচা-পাটুরিয়া সংযোগ সড়কের মোড়ে একটি রেস্টুরেন্টের সামনে থেকে ইউনুস ও শহিদুলকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!