ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে অপহরণ-ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১১ এপ্রিল ২০২২
দিনাজপুরে অপহরণ-ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
যাবজ্জীবন (ফাইল ছবি)

দিনাজপুরে অপহরণ ও ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। এ সময় আসামি খোরশেদ হোসেন সবুজ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর (মহেষপুর) এলাকার হাফিজার রহমানের ছেলে।

Advertisement

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৈয়বা বেগম এসব তথ্য জানান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ মার্চ বিকেলে বাড়ি ফেরার পথে হাকিমপুর উপজেলার মহেষপুরঘাট এলাকা থেকে এক ছাত্রীকে অপহরণ করেন সবুজসহ চারজন। অজ্ঞাত স্থানে আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর বাবা রুহুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। এর ১৫ দিন পর জয়পুরহাটের পাঁচবিবি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় সবুজকে গ্রেফতার করা হয়।

২০১৯ সালের ২৮ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ছয়জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!