ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ১১ এপ্রিল ২০২২
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বুদু মণ্ডলকে নেয়া হচ্ছে কারাগারে-ছবি ডেইলি বাংলাদেশ

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে বুদু মণ্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে আসামির উপস্থিতে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪৩ বছর বয়সী বুদু মন্ডল বগুড়া কাহালু উপজেলার উলখার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম  মৃত মেছের আলী। মৃতের নাম অফেলা বেগম।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি।

দণ্ডপ্রাপ্ত বুদু মণ্ডল বগুড়ার কাহালু উপজেলার উলখার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মিছের আলী মণ্ডল। বুদু পেশায় ভ্যান চালক ছিলেন।

জানা গেছে, ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বুদুর স্ত্রী অফেলা বেগমকে নিজ বাড়িতেই গলা টিপে (শ্বাসরোধ) হত্যা করা হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি মৃতের বড়ভাই আমীর আলী কাহালু থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে তদন্তে হত্যাকাণ্ডে স্বামীর সম্পৃক্ততা উঠে আসে। এছাড়াও গ্রেফতারের পর বুদু হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

আইনজীবী নাছিমুল করিম হলি জানান, পারিবারিক অভাব-অনটনের কারণে বুদু ও অফেলার দাম্পত্য কলহ লেগেই থাকত। এরই জেরে বুদু তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!