ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ৩০ মার্চ ২০২২
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
আদালতে উপস্থিত লোকজন

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। নিহত আরজু বেগমের বাড়ি দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামে।

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আবুল বাশার বলেন, স্ত্রী হত্যায় আদালতে দোষী প্রমাণিত হয়েছেন কামাল। এতে তাকে মৃত্যুণ্ডের আদেশ দেয় আদালত। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

জানা গেছে, ২০০৯ সালের ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করেন কামাল উদ্দিন। পরে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন আরজুর বড় ভাই জগলুর রহমান। পরে আদালতে কামালের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!