ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে মাদক মামলায় বাসের চালক-হেলপারের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৫ এপ্রিল ২০২২
নড়াইলে মাদক মামলায় বাসের চালক-হেলপারের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত বাসচালক মিলন পোদ্দার ও হেলপার কাজী বদিয়ার রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে মাদক মামলায় ঈগল পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নে বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার ও একই উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ নড়াইলের লোহাগড়ার কালনা ঘাটে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঐ সময় নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাশি চালিয়ে মিলন পোদ্দারে সিটের নিচ থেকে ১০ বোতল ও চেসিসের সঙ্গে বাঁধা অবস্থায় ১২৯ ফেনসিডিল উদ্ধার করা হয়। তাৎক্ষণিক চালক মিলনকে আটক করা হলেও হেলপার বদিয়ার পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়।

এ ঘটনায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!