ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার নিয়ে ফেনসিডিল ব্যবসা, দুই নারীসহ আটক ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৩০ মার্চ ২০২২
প্রাইভেটকার নিয়ে ফেনসিডিল ব্যবসা, দুই নারীসহ আটক ৩
৬০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোর্টবাড়ী ও কোতোয়ালি থানার দূর্গাপুর এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

র‌্যাব-১১ সিপিসি- ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার কোর্টবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে প্রাইভেটকারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০১ বোতল ফেনসিডিলসহ সাইদুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক সাইদুর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

Advertisement

এদিকে র‌্যাবের অন্য একটি দল মঙ্গলবার রাতে জেলার কোতোয়ালি থানার দূর্গাপুর এলাকায় অভিযান চালায়। 

অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন জেলার সদর দক্ষিণ থানার চুয়ারা বাজার রায়পুর, ২৯ নম্বর ওয়ার্ডের আল হেলালের স্ত্রী মোসা. তাসলিমা বেগম এবং বুড়িচং থানার বাকশীমুল গ্রামের মো. শাহিনের স্ত্রী মোসা. নাজমা আক্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ উদ্ধারকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!