[ দেশজুড়ে ]
রংপুরে ফেনসিডিল সেবনের ভিডিও ভাইরাল
ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ভাইরাল
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ায় অফিসের কর্মকর্তা কর্মচারীদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।
৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশে ডুয়ার্স লেনের গলিতে কামরুজ্জামান সুমনসহ কয়েকজন মিলে ফেনসিডিল সেবন করছেন। পোশাক পরিধান অবস্থায় সঙ্গে ওয়াকিটকিও দেখা যায়। ফেনসিডিল সেবনের সময় তার সঙ্গে আরো একজনকে দেখা গেছে। কিন্ত তাদের মুখ আড়ালে ছিল। তাদের পরিচয় জানা যায়নি।
ডুয়ার্স লেনের বাসিন্দা শহিদুল বলেন, সুমন বাড়ির গলির রাস্তায় প্রতিনিয়ত ফেনসিডিল সেবন করতেন। নিষেধ করলেও মারার ভয় দেখাতেন।
.png)
আরেক বাসিন্দা তুহিন বলেন, অনেকদিন তাকে নিষেধ করলেও তিনি কর্ণপাত করেন নি।
এ বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান সুমন বলেন, আমাকে এলাকার কিছু ছেলে জোর করে ফেনসিডিল খাইয়ে ভিডিও করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপ পরিচালক ওহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ভিডিও দেখিনি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!