ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় ১১ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ৩০ এপ্রিল ২০২২
পদ্মায় ১১ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি
পদ্মাসেতু- ফাইল ছবি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১১ জন যাত্রী নিয়ে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মাসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। টের পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীকে উদ্ধার করে।

Advertisement

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!