ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খানসামায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৩০ এপ্রিল ২০২২
খানসামায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
স্বজনদের আহাজারি

দিনাজপুরের খানসামায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে ৫০ বছর বয়সী শাহ আলম ও সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী ৪০ বছরের মাজেদা বেগম।

স্থানীয়দের বরাত দিয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শাহ আলম। হঠাৎ বজ্রপাতে স্ত্রীসহ তিনি ঝলসে যান। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শাহ আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

একই সময়ে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মাজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দুটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!