নিহত সিএনজি চালক তারা মিয়া সরিষাবাড়ি উপজেলার আরামনগর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন জামালপুর শহরের বাইপাস এলাকার রেনু বেগম ও মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ গ্রামের সোলাইমান ও হুমায়রা।
.png)
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সরিষাবাড়ি থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার তিতপল্লা এলাকায় সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনযাত্রী ও চালক তারা মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক তারা মিয়ার মৃত্যু হয়। এছাড়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।