শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) বিল্লাল উদ্দিন।
আটককৃতরা হলেন শহরের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মৃত দানু মিয়ার ছেলে আজিজ মোহাম্মদ জিসান, পাহাড়তলীর হালিমা পাড়ার শামসুল আলমের ছেলে সাইফুর রহমান, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার জাগের হোসেনের ছেলে শহিদুল ইসলাম ও পশ্চিম লারপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে সাদেক হোসেন।
.png)
বিল্লাল উদ্দিন জানান, শনিবার ভোরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। পরে আইনি ব্যবস্থা শেষে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।