ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী রকি র‍্যাবের হাতে আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২৮ এপ্রিল ২০২২
কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী রকি র‍্যাবের হাতে আটক 
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামি রকিকে আটক করেছে র‌্যাব-ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামি রকিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলির জাহাল এসএম পাড়ার রাজ ম্যানশন থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মিনহাজুর রহমান রকি হলেন শহরের পিটি স্কুল এলাকার চেয়ারম্যান ঘাটার মৃত শফিকুর রহমানের ছেলে।

অভিযান পরিচালনাকারী র‌্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, অভিযোগের ভিত্তিতে ১০ মামলার আসামি রকিকে আটক করা হয়। এ সময় ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরী অস্ত্র দুই রাউন্ড গুলি পাওয়া যায়। তাকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!